| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১১:৫৩:৪১:পূর্বাহ্ন  |  ১৪১১৩৭৩ বার পঠিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি : "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এতে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক (ডিসি) এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, উপ-পরিচালক স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাসান মারুফ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কতা, জনসচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগকে জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতিমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪