| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে জেলা প্রশাসকের রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৬:০৮:০৩:পূর্বাহ্ন  |  ২৩০৫২০১ বার পঠিত
শেরপুরে জেলা প্রশাসকের রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন

শেরপুর প্রতিনিধি : শেরপুরে জেলা রেজিস্টার ও সদর সাবরেজিস্টার কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সোমবার (১৩ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে যান। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে অফিসের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা রেজিস্টার মো. আনিছুর রহমান, সদর উপজেলা সাবরেজিস্টার খন্দকার মেহবুবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ওইসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ নানা নির্দেশনা দেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪