| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলকে ময়মনসিংহের অন্তর্গত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১২:১৬:২১:অপরাহ্ন  |  ১৪৫৪২৬৭ বার পঠিত
টাঙ্গাইলকে ময়মনসিংহের অন্তর্গত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘আমাদের দাবী একটাই, টাঙ্গাইলবাসী ঢাকার সাথেই থাকতে চাই’, এই শ্লোগানে,  টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা মহাসড়কের যমুনা সেতু পূর্ব গোলচত্বর অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।

আন্দোলনকারীরা বলেন, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আমরা ফেসবুকে নানা লেখা দেখেছি। টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার খবর সম্পূর্ণ ভুল। এ বিষয়ে কোনো সরকারি চিঠি বা নির্দেশনা আমরা পাইনি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

অবরোধের কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী শত শত যানবাহন ঘণ্টাব্যাপী আটকে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনা শেষে দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪