| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১২:৫৪:১৭:অপরাহ্ন  |  ১৪৩৪৮৬৬ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে রাস্তায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।  সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত চন্দ দাস (৩৮) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী রিক্তা রানী দাস উপজেলা পরিবার পরিকল্পনা ভিজিটর হিসেবে কর্মরত। তিনি সমিতি বাজার কমিউনিটি ক্লিনিকে  স্বাস্থ্য সেবা দিতে গিয়েছিল। সকালে স্ত্রীকে দিয়ে এসে বাড়িতে আসছিল দুপুরে স্ত্রীকে আনার জন্য সুব্রত  বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথেই উপজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা সুব্রতের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সেখানে তাকে গলা কেটে ও মাথায় কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।  

প্রত্যক্ষদর্শী মো. রুবেল জানান, “আমি নামাজ পড়ে বের হয়ে দেখি একটি মোটরসাইকেল সিএনজির পাশে পড়ে আছে। প্রথমে দূর্ঘটনা ভেবে দৌড়ে গিয়ে দেখি, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথা ও গলায় একাধিক কোপের চিহ্ন। আমাদের দেখে পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিটি দ্রুত স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই লোকটি আমাদের সামনেই মারা যায়।”

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকান্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। ওই সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে।

নিহতের বাবা চিরু রঞ্জু দাস জানান, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে কারও সঙ্গে কোনো শত্রুতা করত না। আমি এর বিচার চাই।”

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ,র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে।  নিহতের গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে। কে বা কাহারা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে চলে যায়। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


রিপোর্টার্স২৪/এসএন  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪