| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১৪:০০:১২:অপরাহ্ন  |  ১৪১৩৭৬৩ বার পঠিত
চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা সদর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে একই চত্বরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন মাস্টার মুর্তাজা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার ও সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪