| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১৪:০৯:৩৬:অপরাহ্ন  |  ১৪১৮০৩৪ বার পঠিত
কুষ্টিয়ায় লালন মেলায় মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন
ছবির ক্যাপশন: লালন মেলায় মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে ফকির লালন শাহ্ এর আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে কুষ্টিয়া সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।  

আজ সোমবার(১৩ অক্টোবর) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী ১৭ই অক্টোবর থেকে তিন দিন ব্যাপি বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ইতমধ্যেই মেলায় আসতে শুরু করেছে লালন ভক্ত অনুসারিরা। 

এদিকে মানব বন্ধনে বক্তারা বলেন, ‘লালন মেলাকে কেন্দ্র করে মেলায় মাদক সেবন চলছে, এতে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজসহ প্রভাব পড়ছে সার্বিক যুব সমাজের উপর। তারা প্রশাসনের দৃষ্টি আর্কষন করে বলেন, ‘মাদক সেবন ও কেনাবেচা যেন না হয় এ ব্যপারে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪