বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বাউফল প্রতিনিধি অহিদুজ্জামান সুপনের বাবা এ. ওয়াই. এম. কামারুজ্জামানের মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শোকবার্তার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন। এছাড়া বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম তার মৃত্যুতে শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা বিদেহী আত্মার মাগফেরাতসহ তার শোক সন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি মাগফেরাত ও সমবেদনা প্রকাশ করেন।
এ. ওয়াই. এম. কামারুজ্জামান রবিবার (১২অক্টোবর) দিবাগত রাত ১০.৫৬ মিনিটে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ..... রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি দুই পুত্র, এক কন্যা ও নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ অক্টোবর) আছরবাদ তার প্রথম জানাজার নামাজ বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলবিলাস বাজার আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিলবিলাস মৃধা বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ. ওয়াই. এম. কামারুজ্জামান শিক্ষকতা পেশার মাধ্যমে প্রথম তার কর্মজীবন শুরু করেন বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০ সালে। পরবর্তীতে তিনি ঢাকা শের-ই- বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয় ও বাউফল মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। ১৯৮৫ সালে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসরে যান। এ ছাড়া তিনি কর্মময় জীবনে সমাজ ও রাষ্ট্র গঠনের উন্নয়নে অনেক অবদান রেখেছেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা