| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্যারেড ও সাক্ষাৎকার সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১৫:৩৭:১৫:অপরাহ্ন  |  ১৪০৭৮৩০ বার পঠিত
শেরপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্যারেড ও সাক্ষাৎকার সম্পন্ন

শেরপুর প্রতিনিধি :শেরপুর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি প্যারেড ও সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। গত বছর (২০২৪) জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে অন্যান্য পদে পদোন্নতির জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্যারেড এবং সাক্ষাৎকারের মূল্যায়ন করা হয়। 

সোমবার (১৩ অক্টোবর) বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিজানুর রহমান ভূঁঞা, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোরশেদা খাতুন, আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেনসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪