| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজাকে নিয়ে হংকং কোচ কী বললেন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১৭:১০:২৮:অপরাহ্ন  |  ১৬৭৭১২৩ বার পঠিত
হামজাকে নিয়ে হংকং কোচ কী বললেন

রিপোর্টার্স২৪ ডেস্ক  :  ঢাকায় সংবাদ সম্মেলনে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউডের কাছে একজন জানতে চেয়েছিলেন, আপনার দলে হামজা চৌধুরী থাকলে কোথায় খেলাতেন? জবাবে যেন ‘মাইন্ড গেম’ খেলতে চেয়েছিলেন ব্রিটিশ কোচ। সরাসরি বলেছেন, ‘অন দ্য বেঞ্চ’। তবে এবার এশিয়ান কাপের বাছাইয়ে ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে সোমবার হংকংয়ে হামজাকে নিয়ে অন্য কথা বলেছেন ওয়েস্টউড।

এক প্রশ্নের উত্তরে হংকং কোচ বলেছেন, ‘না, আমি আমার মত বদলাইনি। যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। আমি নিশ্চিত, সেও কিছু কথা বলেছিল, হাসতে হাসতেই। আমাদের মধ্যে ইংলিশ রসবোধ আছে, একটু বুদ্ধিদীপ্ত ঠাট্টাও থাকে, স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কথাটা মজা করেই বলা হয়েছিল।’এরপরই হামজাকে নিয়ে যোগ করলেন এভাবে, ‘সে দারুণ এক খেলোয়াড়। আমি তাকে পাবো (কোচিংয়ে) কিনা জানি না। আমি কখনও তার সঙ্গে অনুশীলন করিনি, তাকে অনুশীলন করতে দেখিনি, তার ক্যারেক্টার কেমন তাও জানি না। দল নির্বাচনের সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়। শুধু দক্ষতা দেখেই কাউকে দলে নেওয়া হয় না, যদিও ওর দক্ষতা রয়েছে। পুরো ব্যাপারটা মিলিয়ে দেখতে হয়। তবে এটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সে উঁচুমানের খেলোয়াড়। সে সর্বোচ্চ পর্যায়ে খেলে, আর আমাদের অনেক খেলোয়াড়ই সেই পর্যায়ে খেলতে চায়।’

রিপোর্টার্স২৪/সোহাগ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪