| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৬:৩০:১৭:পূর্বাহ্ন  |  ১৪০৬৬৫৬ বার পঠিত
অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার  হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। 

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তুপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রবিউল ইসলাম  বলেন, যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, কেউ আটক হয়নি। 


রিপোর্টার্টা২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪