| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের মরদেহ তিন দিন পর উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৯:০৭:৩৯:পূর্বাহ্ন  |  ১৪০৯১৭৫ বার পঠিত
নৌ-পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ যুবকের  মরদেহ তিন দিন পর উদ্ধার

পটুয়াখালি প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান (৩২) নামের এক যুবকের মরদেহ  তিন দিন পর  উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ১০টার দিকে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার  মরদেহ  উদ্ধার করে ।

জানাগেছে, গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে রাসেল খান তিন বন্ধু-সহ একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে ইলিশ কিনতে যান। এসময় নৌ-পুলিশের ধাওয়া খেয়ে তিনি নদীতে ঝাঁপ দেন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং স্থানীয় বড় ডালিমা ব্রিজ এলাকায় তার একটি  দোকান আছে। মৃত রাসেল খানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের  সঙ্গে কথা বলে লাশের ময়না তদন্তের  সিদ্ধান্ত নেওয়া হবে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪