| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১০:৩০:৩১:পূর্বাহ্ন  |  ১৪৩৬৬০৪ বার পঠিত
কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে লতা মারমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের কেরণছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লতা মারমা তাঁর ভাশুরের সন্তানকে নিয়ে বাড়ি থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারের উদ্দেশে রওনা দেন। পথে কেরণছড়ি এলাকায় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি পানিতে পড়ে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে স্থানীয়রা জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বেলা সাড়ে ১১টার দিকে কেরণছড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাঁকে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত লতা মারমা কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি এলাকার বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী। তাঁর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, ‘আইনি আনুষ্ঠানিকতা শেষে লতা মারমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি একটি দুর্ঘটনা হিসেবেই তদন্ত করা হচ্ছে।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪