| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:১৫:৫৭:অপরাহ্ন  |  ১৪০৭৫০৬ বার পঠিত
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংস নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪সেপ্টেম্বর)  সদর উপজেলার ঘটকচর বাজারে এ বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার ঘটকচর এলাকার বশির সরদারের ছেলে সোহাগ সরদার কৌশলে তার ভাড়াটিয়া এক প্রবাসীর স্ত্রীকে বাড়ির গেস্টরুমে ডেকে নিয়ে ধর্ষণ করে   ঘটনাটি মোবাইলে ধারণ করে। পরে ভিডিওটি   ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে একাধিকবার ওই নারীকে  ধর্ষণ করে।

এরপর ১ অক্টোবর সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদারসহ আরও কয়েকজন ‘পরকীয়ার অপবাদ’ দিয়ে ওই নারীর কক্ষে প্রবেশ করে মারধর করে। একপর্যায়ে তারা গরম খুন্তি দিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেয়। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতিত নারীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সোহাগ সরদারসহ সাত জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী বলেন,আমার শরীরের বিভিন্ন জায়গায় ওরা গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। সোহাগ ও তার পরিবারের সদস্যরা আমার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। যাতে আমার মতো আর কোনো নারীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪