| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:৩৪:৪৮:অপরাহ্ন  |  ১৪২৩৭৫৩ বার পঠিত
গাংনীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কের ইবাদতখানা নামক স্থানে ট্রাক চাপায় মোকলেছুর রহমান বান্টু (৬৫) নামের একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গাংনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে স্থানীয় সাহারবাটি বাজার থেকে আটক করে। মোকলেছুর রহমান বান্টু গাংনীর সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকলেছুর রহমান বান্টু মোটরসাইকেল যোগে গাংনী বাজার থেকে নিজ বাড়ি সাহারবাটিতে ফিরছিলেন। ইবাদতখানা নামক স্থানে পৌছুলে তার পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো অ-১১-৫১১৭) সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। অবস্থা বেগতিক দেখে ট্রাক চালক ও তার সহকারী ট্রাকটিকে সাহারবাটি বাজারে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোকলেছুর রহমান বান্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।


রিপোর্টার্স১৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪