| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রশিবিরের আয়োজনে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:৫২:২৪:অপরাহ্ন  |  ১৪৪৪৪১২ বার পঠিত
ছাত্রশিবিরের আয়োজনে বোয়ালমারী সরকারি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নবীন শিক্ষার্থীদের বরণ ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় বোয়ালমারী সরকারি কলেজের হলরুমে ছাত্রশিবিরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশে দক্ষ লোকের অভাব নেই, তবে অভাব রয়েছে সৎ লোকের। এই সততার অভাবই দুর্নীতির মূল কারণ। তাই আমাদের লক্ষ্য হচ্ছে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।” 

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সততা ও ন্যায়ের মূল্যায়ন হবে। সেই লক্ষ্য পূরণে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী সরকারি কলেজ শিবিরের সভাপতি সজিব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, জেলা কলেজ সম্পাদক হাফেজ অহিদুজ্জামান, জেলা প্রচার সম্পাদক ও বোয়ালমারী পৌর সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন, উপজেলা সভাপতি আলী আজম এবং পৌর অফিস সম্পাদক তুরান আহমেদ।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যারিয়ার উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনের ওপর দিকনির্দেশনা প্রদান করেন। তারা নবীন শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী ও স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪