| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:৫৭:০৯:অপরাহ্ন  |  ১৪২৯২৯১ বার পঠিত
নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় বাবার অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় বছরের শিশু রিহানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় হাতিয়া উপজেলার চরইশ্বর কাজির বাজার পল্লী চিকিৎসক রণজিৎ চন্দ্র দাসের রিকশা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রিহান উদ্দিন উপজেলার চরইশ্বর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড পূর্বলক্ষ্মীদিয়া গ্রামের রিকশাচালক নুর ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিহানের বাবা রাতে রিকশা গ্যারেজে রিকশাটি চার্জ দিয়ে যায়। সকালে রিকশা চার্জারটি খুলে দেওয়ার জন্য বাবা গ্যারেজে পাঠায় ছেলেকে। এরপর ফিরে আসতে দেরি হওয়ায় বাবা গ্যারেজে গিয়ে দেখে শিশুটি পড়ে আছে রিকশার পাশে। তাঁর চিৎকারে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মানছুরুল হক এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল আনার আগে তার মৃত্যু হয়েছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪