মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে নেতাকর্মীরা সুপারমার্কেট, জমিদারপাড়া, কাচারি এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। এ সময় মো. মহিউদ্দিন উপস্থিত সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিছিল একের পর এক এসে কর্মসূচিকে উৎসবমুখর করে তোলে।
লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত হোসেন মানু, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানা, জেলা যুবদল নেতা নিজাম উদ্দীন, বিএনপি নেতা তাইজুল ইসলাম বাদশা, শহর যুবদলের সদস্যসচিব রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন বিএনপি নেতা রায়হান মানিক, বিএনপি নেতা মোহাম্মদ আলী লিটন, যুবদল নেতা মজিবুর রহমান চঞ্চল, ৩নং ওয়ার্শ বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আরমান টগর, ছাএ দলের যুগ্ম আহবায়ক নকিব হোসেন রাজীব প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরকে