| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

’চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের জাল নোট উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১২:৪৯:৩০:অপরাহ্ন  |  ২১২৮৪২১ বার পঠিত
’চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের জাল নোট উদ্ধার
ছবির ক্যাপশন: জালমূদ্রা চক্রের মোঃ তানবিজ উদ্দিন ও মোঃ আসিফকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

চট্টগ্রাম প্রতিনিধি  : চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন এলাকা  থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের বিপুল  জালমুদ্রাসহ  চক্রের দুই সদস্যকে  গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম ।  তাদের নাম ,তানবিজ উদ্দিন ও মোঃ আসিফ ।

মঙ্গলবার (১৪ অক্টোবর )বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের একটি বাসায়  র‍্যাবের ওই  অভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং জাল মুদ্রা ব্যবসায়ী মোঃ তানবিজ উদ্দিন (২০),( পিতা-মোঃ তাজ উদ্দিন)কে আটক করে । পরে তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  মোঃ আসিফ (২২) নামের আর  একজনকে  আটক করে । এসময় তাদের কাছে থাকা ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি বিভিন্ন মানের বিপুল  জালমুদ্রা জব্দ করা হয় । যার বাংলাদেশি মুদ্রামান আনুমানিক ২০ কোটি টাকা। 


র‍্যাব-৭, চট্টগ্রাম এর অধিনায়ক লে: কর্ণেল হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার করা আসামিদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে । নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

 রিপোর্টার্স২৪/এসসি




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪