| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় আবারো গোলাগুলির ঘটনা,আহত ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১৮:৫৫:২১:অপরাহ্ন  |  ১৪১৯৬২২ বার পঠিত
খুলনায় আবারো গোলাগুলির ঘটনা,আহত ২
ছবির ক্যাপশন: খুলনায় আবারো গোলাগুলির ঘটনা,আহত ২

খুলনা প্রতিনিধি: খুলনায় দুর্বৃত্তেদের ছোঁড়া গুলিতে মনির হাওলাদার ( ২২) ও হানিফ শেখ (২২ ) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের রোডে এ ঘটনা ঘটে।  মোটরসাইকেলে আসা ১০-১৫ জন দুর্বৃত্ত এলোপাথড়িভাবে গুলি ছুঁড়লে তারা গুলিবিদ্ধ হন।  আহত  মনির ওই এলাকার বাসিন্দা ,আলম শেখের ছেলে এবং হানিফ শেখ একই এলাকার  সিরাজ শেখের ছেলে।

‎স্থানীয়রা জানান, ৮-১০টি মটরসাইকেলে এসে গুলি করা শুরু করে দুর্বৃত্তরা। আমরা অবাক হয়ে যাই। মনিরের সাথে আরও ২/৩ জন ছিল তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে। সে কাজ শেষে চায়ের দোকানে বসে চা পান করছিল। আর ওদের মজুরি ভাগ করছিল। এ সময় বসে থাকা হানিফের গায়েও গুলি লাগে। হানিফ রাজ মিস্ত্রীর কাজ করে। এরা কোন মারামারি কিছুই করেনি।  

‎খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) সহকারি কমিশনার ( মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাথাড়িভাবে গুলি চালায়। তারা মটরসাইকেলযোগে এসে গুলি ছুঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনির নিতম্বে গুলিবিদ্ধ হন। এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ তবে তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

‎কী কারণে দুর্বৃত্তরা তাদের গুলি করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪