| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১৯:৪০:২৩:অপরাহ্ন  |  ১৪১৫৭২০ বার পঠিত
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা খুন
ছবির ক্যাপশন: অপি দাশ | ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চিকনদণ্ডী বাজার এলাকায় ফুলের দোকানে এই ঘটনা ঘটে। নিহত অপি দাশ চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

হাটহাজারি থানার ওসি জানান, স্থানীয় বাজারের পাশে অপি দাশ আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। এ সময় অপি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই যুবকেরা।বিরোধের বিষয়টি এখনও বলতে পারেননি স্থানীয়রা। জানা গেছে, এ ঘটনার পর অভিযান শুরু করেছে পুলিশ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪