নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৪৯ জন এবং অন্যান্য ঘটনায় ৫১৬ জন।
শুক্রবার (২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, অভিযানিক কার্যক্রমে ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৫টি ধারালো ক্রিস, ৪টি ছোরা ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/ধ্রুব