| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০৮:০০:০৬:পূর্বাহ্ন  |  ১৪০১৮৫৬ বার পঠিত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর প্রতিনিধি: স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। ফারহানা ওয়াহেদা অমি সদর উপজেলার রামদাসপুর গ্রামের রায়হানুল ইসলামের স্ত্রী ও শহরের পেয়াদা পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘অমি ও তার স্বামী রায়হানুল মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে রামদাসপুরের দিকে যাচ্ছিলেন। একই দিকে থেকে ঢাকা মেট্রো বালু বোঝাই একটি ট্রাকও যাচ্ছিল। পথিমধ্যে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌছালে তারা ট্রাকটিকে অতিক্রম করতে যেয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তূপের মধ্যে পড়ে যায়। এসময় রায়হানুল স্তূপের উপর পড়লেও পিছনে থাকা স্ত্রী অমি পড়ে যায় ট্রাকের মাঝখানে। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন স্বামী।’ 

স্থানীরা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। এসময় উত্তেজিত জনতা ট্রাকটির কিছু অংশ ভাংচুর করে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের চালক পালিয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪