| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ০২:৪৫:৪৮:পূর্বাহ্ন  |  ২২৯০৬২৩ বার পঠিত
নাটোরে পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন
ছবির ক্যাপশন: পাঁচ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী (নাটোর শহর শাখা ) মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার(১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জুলাই সনদের আলোকে সংবিধান প্রণয়ন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না।’ তারা আরো বলেন, ‘দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলাম। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪