পটুয়াখালী প্রতিনিধি : ‘ সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত।
বুধবার(১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এস এম শাহজাদার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মো. জাকির হোসেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী আবুল কালাম হাওলাদার।
সভায় বক্তারা বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাদা ছড়ির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা শেষে প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদা ছড়ি তুলে দেন।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা