| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১০:১৩:১৪:পূর্বাহ্ন  |  ১৪১৩৮১৫ বার পঠিত
পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন
ছবির ক্যাপশন: পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: পিআর পদ্ধতি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি। জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জামায়াতের কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, আমাদের দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করা।’

তাই অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির অন্তর্ভুক্তির বিষয়ে গণভোট দেওয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪