| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর পদ্ধতিকে জটিল তুলেছেন কেন? বিএনপির উদ্দেশ্যে জামায়াত নেতা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১০:৪৭:৫৫:পূর্বাহ্ন  |  ১৪০৮৯৯৪ বার পঠিত
পিআর পদ্ধতিকে জটিল তুলেছেন কেন? বিএনপির উদ্দেশ্যে জামায়াত নেতা

জামালপুর প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালন ড. ছামিউল হক ফারুকী বিএনপিকে উদ্দেশ্য বলেছেন, ভোটারা তো প্রতীকে ভোট দিবে। প্রার্থীর ছবিতে ভোট দিবে না। তাহলে পিআর পদ্ধতিকে জটিল করে তুলেছেন কেন? 

তিনি আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আমরা নির্বাচন মেনে নিবো না। 

জামালপুরে পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা আয়োজিত  মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য ড. ছামিউল হক এ কথা বলেন। 

বুধবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক  ১০ টার দিকে শহরের ফৌজদারি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার মানববন্ধনে সভাপতিত্ব করেন।  

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কিন্ত ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ না করে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। 

মানববন্ধনে বক্তব্য রাখেন,‎ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখলেন  জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল , সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ছামিউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, সদর শাখার আমীর শরিফুল ইসলাম,  মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহর শাখার প্রশিক্ষণ বিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবির, ইসলামপুর উপজেলা শাখার  সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ৫ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪