| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকদের শাহবাগ ব্লকেড কর্মসূচি: তীব্র যানজটে স্থবির ঢাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১১:১৭:২২:পূর্বাহ্ন  |  ১৪১৫০০২ বার পঠিত
শিক্ষকদের  শাহবাগ ব্লকেড কর্মসূচি: তীব্র যানজটে স্থবির ঢাকা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক:  বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চারপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। যার প্রভাবে  আশেপাশের এলাকার সড়কগুলোতেও তীব্র হয় যানজট ।


এতে কাঁকরাইল, বেইলি রোড, পল্টন এলাকায় যানজট সৃষ্টি হয়। একইভাবে শাহবাগের দিকে আসা গাড়িগুলো কাঁটাবন থেকে ঘুরে যায়। এতে সায়েন্সল্যাব থেকে কাঁটাবন, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডে তৈরি হয় যানজট । পল্টন থেকে আসা গাড়িগুলো মৎস্যভবন থেকে ঘুরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, বাংলামোটর থেকে আসা গাড়ি শেরাটন থেকে ঘুরিয়ে দেওয়া হয়। এতে বাংলামোটর, কারওয়ান বাজার, পরিবাগ, মগবাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।


এদিকে তীব্র গরমের মাঝে যানজটে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষেরা। অনেকে বাস ও পরিবহন থেকে নেমে গন্তব্যের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিতে দেখা গেছে ।


প্রসঙ্গত, বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করার পর শাহবাগ অবরোধ করেন।


তাদের তিনটি দাবি হলো, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া; শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা; এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ।


এর আগে বুধবার সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রজ্ঞাপন না এলে দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধ করার কথা জানিয়েছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা আরও কিছু সময় অপেক্ষা করেন। এ সময়ের মাঝে কোনও ফলপ্রসূ সমাধান না আসায় শিক্ষক-কর্মচারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪