| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুর-১০ নম্বরে বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ২০:৪৭:২২:অপরাহ্ন  |  ৫২৪ বার পঠিত
মিরপুর-১০ নম্বরে বাসে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ নম্বর এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে মিরপুর মডেল থানা পুলিশ উপস্থিত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪