| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে ইলিশ ধরায় ২ জেলে আটক, ১ লাখ মিটার জাল জব্দ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১১:১৮:৩৮:পূর্বাহ্ন  |  ১৪২৩১৫১ বার পঠিত
রাজবাড়ীতে ইলিশ ধরায় ২ জেলে আটক,  ১ লাখ মিটার জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি : সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। এসময় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক জানান, ইলিশের প্রজনন রক্ষায় চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের বিভিন্ন সংস্থা একসঙ্গে মাঠে কাজ করছে। আজকের অভিযানে আটক দুই জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ইলিশ মাছ জেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ৭৬ জন জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে প্রায় ৮ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৪৫ কেজি ইলিশ মাছ।

স্থানীয় প্রশাসন জানায়, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪