রিপোর্টার্স ডেস্ক :
'ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে নতুন উপজেলা, এই শ্লোগান নিয়ে জেলা ও উপজেলার সাথে যমুনা দ্বারা বিচ্ছিন্ন ৬টি ইউনিয়ন নিয়ে নতুন "যমুনা উপজেলা" বাস্তবায়ন চায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রায় দুই লাখ মানুষ।
কাজিপুর উপজেলা পূর্ব পাশের নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর এ ৬ ইউনিয়ন নিয়ে যমুনা নামে নতুন উপজেলা দাবিতে যমুনা উপজেলা বাস্তবায়নে পরিষদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিলের সভাপতিত্বে এসময়ে উপস্থিত থেকে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপি যগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ খান হাসান।
এছাড়া ডেভলপমেন্ট চরের উপজেলা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সিরাজগঞ্জ পলিটেকনিক সিটি'র পরিচালক জহুরুল ইসলাম লিটন, অগ্রনী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ফরিদুল হক।
এছাড়াও মানববন্ধনের সভাপতি ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল বলেন, কাজিপুর উপজেলা পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগর ৬ ইউনিয়নে ২ লক্ষাধিক মানুষের বহু বছরের বঞ্চনা ও অবহেলা থেকে মুক্তির দাবি। যমুনা উপজেলা দাবী ও নদী ভাঙলে জমি খাস আইন বাতিলের দাবিতে সংগ্রাম করে আসা। তাই আমাদের প্রাণের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবগতি করছি অনতিবিলম্বে বিষয়টি দেখার জন্য জোরদাবী জানাচ্ছি। তিনি আরও বলেন, দলমতের বাইরে থেকে যমুনা উপজেলা বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করে যেতে হবে।
মানববন্ধনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,” মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন জনপদের মানুষ ভাগ্যের পরিবর্তনের জন্য আজকে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এবং উপজেলা গঠনের দাবি করেছেন পেশাজীবীরা। সবার প্রাণের দাবি নদী দ্বারা বিচ্ছিন্ন কাজিপুরে পূর্বের ছয়টি ইউনিয়ন নিয়ে দ্রুত গঠন করা হোক যমুনা উপজেলা। এতে লাখ লাখ মানুষের জীবনমান উন্নয়ন হবে। এটি তাদের ন্যায্য দাবি। আগের সরকার সেটা পূরন না করার সমালোচনা করেন এ বিএনপি নেতা। আলোচকরা বলেন, কাজীপুরের ৬টি ইউনিয়ন যমুনা নদীর পূর্বপাড়ে । মাঝ দিয়ে বয়ে গেছে প্রমত্তা যমুনা। উপজেলার মোট আয়তন ৩৬৮ বর্গ কিলোমিটারের মধ্যে সুবিধাবঞ্চিত পূর্বাংশেই ২০৩ বর্গ কি.মি. এবং পশ্চিমাংশে নদীসহ ১৬৫ বর্গ কি.মি.। আয়তনে বড় এবং জনবহুল পূর্বপাড়ের ৬ ইউনিয়নের মানুষ কাজিপুর ও সিরাজগঞ্জের মূল অঞ্চল থেকে চিরতরে বিচ্ছিন্ন। এ কারণে প্রশাসনিক সহযোগিতা পাওয়া দুষ্কর। মামলা-মোকাদ্দমার কাজ থাকলে একদিন আগেই রওনা দিতে হয়। যাতায়াতের একমাত্র পথ যমুনা নদী হলেও নেই লঞ্চ বা সরকারি পরিবহন ব্যবস্থা। প্রতি বছরেই বেশকিছু নৌকাডুবির ঘটনা ঘটে প্রাণ হারায় অনেক মানুষ। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় চিকিৎসায় মারা যায় সঠিক সময়ে হাসপাতালে নেয়ার ব্যবস্থা না থাকায়। শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য না থাকায় বিনা চিকিৎসায় দিন কাটায় অসংখ্য মানুষ।
.
রিপোর্টার্স২৪/এস