নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ মোবারক হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এ সময় মতির বাজার থেকে রুচির মোড়গামী সড়কে হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোবারক হোসেন চরমান্দালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম রেদোয়ান।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহিনুর রহমান। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ