| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৫ ইং | ১৩:২২:০১:অপরাহ্ন  |  ১৪১৯৪১০ বার পঠিত
৫ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের মানববন্ধন
ছবির ক্যাপশন: ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি।

জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। 

২. আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান। 

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। 

৪. বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও মিরপুর–ভেড়ামারা আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া–৩ আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এবং শহর জামায়াতের আমীর এনামুল হক। 

রিপোর্টার্স২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪