| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাড়িতে আক্রমণের ঘটনায় নাইমের ফেসবুকে পোস্ট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০০:০৪:৩৮:পূর্বাহ্ন  |  ১১৯৬২৩৩ বার পঠিত
গাড়িতে আক্রমণের ঘটনায় নাইমের ফেসবুকে পোস্ট

রিপোর্টার্স২৪ ডেস্ক  :আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যর্থ সিরিজ বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। এদিন দেশে ফিরেই এক অভূতপূর্ব ঘটনার মুখোমুখি হন ক্রিকেটাররা।

প্রথমবারের মতো দর্শকদের দুয়ো আর ক্ষোভের স্লোগান শুনতে হয়েছে তাদের। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় উপস্থিত দর্শকরা চরম ক্ষোভ প্রকাশ করেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাইম শেখ ও তাওহীদ হৃদয়ের প্রতি। অনেক সমর্থক ক্রিকেটারদের গাড়ি দেখে তেড়েও গিয়েছেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন নাইম। আফগানিস্তান সিরিজে মাত্র একটা ম্যাচ খেলা বাঁহাতি এই ওপেনার জানিয়েছেন, গাড়িতে আক্রমণের ঘটনা তাকে কষ্ট দিয়েছে। তারা নিজেদের চেষ্টার কোনো ঘাটতি রাখেন না। তবে অনেক সময় সফলতার সঙ্গে ব্যর্থতাও সঙ্গী হয়। তিনি রাগ না করে যুক্তি অনুযায়ী সমালোচনা অনুরোধ করেছেন।

নাইম ফেসবুকে লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না - আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে - এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়  কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।'

নাইম আরও লিখেছেন, 'আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখিনা। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য,মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক - লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো - দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইন শা আল্লাহ।'

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪