| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি ২৩ অক্টোবর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৩:৪২:০১:পূর্বাহ্ন  |  ১৪৩৬০৭৬ বার পঠিত
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি ২৩ অক্টোবর
ছবির ক্যাপশন: লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও তিন শতাধিক বাংলাদেশি ২৩ অক্টোবর

রিপোর্টার্স২৪ ডেস্ক : লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ২৩ অক্টোবর নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। ওই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও ফ্লাইটের ব্যবস্থা করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪