| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৫ ইং | ০৩:৪৯:১৬:পূর্বাহ্ন  |  ১১৯৫৫৬৬ বার পঠিত
কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল
ছবির ক্যাপশন: কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল

রিপোর্টার্স২৪ ডেস্ক : বড়দের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনার তরুণরা। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি।

হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়ার। বল দখলে কলম্বিয়া কিছুটা এগিয়ে থাকলেও শটে দুই দল ছিল প্রায় সমানে সমান। আর্জেন্টিনা ৫টি আর কলম্বিয়া নেয় ৪ শট। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন সিলভেত্তি। বক্সের মধ্যে বল পেয়ে ডানপায়ের শটে তা জালে জড়ান এই ফরোয়ার্ড।

এরপর ৭৯ মিনিটে জন রেনটেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। তবে গোল ব্যবধান আর বাড়েনি।

রোববার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। তারা ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪