রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সে সংখ্যা বেড়ে ২০২টি। এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৩৫৪টি। ২০২৪ সালের শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ১ হাজার ৩৮৮টি। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৩০২টি।
রিপোর্টার্স২৪/সাইফ