লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (আনুতোষিক ও ভবিষ্যৎ) বকেয়া টাকার চেক প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, সহকারী প্রকৌশলী সামসুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ অন্যান্যরা।
পৌরসভা সুত্রে জানা যায়, ‘লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৭ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরকালী ৫ কোটি টাকা বকেয়া ছিল দীর্ঘদিন। পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন দায়িত্ব নেওয়ার পর তার উদ্যোগে এর আগে দুই ধাপে অবসরকালীন বকেয়ার ৩ কোটি ৭৫ লাখ টাকা প্রদান করা হয়। বর্তমানে তৃতীয় ধাপে ১৯ কর্মকর্তা-কর্মচারীর মাঝে ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার টাকার বকেয়া চেক প্রদান করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার অবসরকালীন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পৌর প্রশাসকের উদ্যোগে ৪ কোটি ৩০ লাখ টাকার মতো প্রদান করা হয়েছে।
অল্প সময়ের মধ্যেই বকেয়ার বাকি টাকাও পরিষদ করা হবে।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, ‘অবসরকালীন সময়ে অবসরপ্রাপ্তরা তাদের অবসরকালীন সুযোগসুবিধা পাবেন এমনটিই হওয়ার কথা। তাদের পাওনা বকেয়া রাখা কোন অবস্থায়ই ঠিক হয়নি। বিগত দিনে লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়াসহ অনেকটাকা ঋণ ছিলো। এটি অত্যন্ত দুঃখজনক। আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই চিন্তা করি পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়ে পরিষদ হবে আমার প্রথম কাজ। কারণ এটি তাদের প্রাপ্য হক। আপনাদের সকলের দোয়ায় আমি এটি মোটামোটি সফল হয়েছি। আমি দায়িত্ব নেওয়ার পর দশ মাসে লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৬ কোটি টাকা ঋণ পরিষদ করেছি। সীমাবদ্ধতা থাকায় ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারছি না। তার পরেও সবকিছু মোকাবিলা করে পৌরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি।’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা