যশোর প্রতিনিধি: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে যশোরের পাঁচ সাংবাদিকের সন্তান।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেলের পুত্র মানাজির আহসান তিশান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সাংবাদিক লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।
সাংবাদিক শিশির কান্তি বিপুলের কন্যা স্নেহা সরকার যশোর সরকারি এম এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারায় যুক্ত হয়েছে।
সাংবাদিক এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমানও এ গ্রেড পেয়ে যশোর সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে।
মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্বতাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।
রিপোর্টার্স২৪/আয়েশা