ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় উপজেলার গাজীরটেক ইউনিয়ন একাদশ ২-০ গোলে চর হরিরামপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।
উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ এর সার্বিক পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন অফিসার সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী ও বদরুজ্জামান মৃধা প্রমূখ।
জানা যায়, খেলা শুরুর আগে ইউএনও এবং এসিল্যান্ড জাতীয় পতাকা ও অলেম্পিক পতাকা উত্তোলন করেন। পরে ইউএনও খেলা মাঠে উপস্থিত থেকে ফুটবলে কিক দিয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন।
খেলার প্রথমার্ধে গাজীরটেক ইউনিয়ন একাদশ ১টি গোল করে এগিয়ে থাকেন। খেলার দ্বিতীয়ার্ধের গাজীরটেক ইউনিয়ন একাদশ ফুটবল দল আরও ১টি গোল করেন। ফলে ২-০ গোলে চর হরিরামপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে গাজীরটেক ই্উনিয়ন একাদশ শিরোপা জিতে নেন।
এর ক’দিন আগে উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে আরও দু’দফায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা থেকে চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ও গাজীরটেক ইউনিয়ন একাদশ দু’টি ফুটবল দল ফাইনালে উঠেন। ফাইনালে গাজীরটেক ই্উনিয়ন একাদশ শিরোপা জিতে নেন।
এ ফাইনাল খেলায় প্রধান রেফারিংয়ের দায়িত্ব পালন করেন মোঃ সাইফ দ্বোহা, সহকারী রেফারিংয়ের দায়িত্ব পালন করেন হাসিবুল হাসান, মিরাজ হোসেন ও কামরুজ্জামান সৈকত। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন মোজাফ্ফর হোসেন জাফর ও সাজ্জাত হোসেন সাজ।
রিপোর্টার্স২৪/আয়েশা