মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি বাজারে বিএনপির দলীয় কোন্দলের জের ধরে দুগ্রুপের সংঘর্ষে দলীয় কার্যালয় ভাংচুর-সহ ৩ জন আহত হয়েছে।
জানা গেছে,আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি, মোঃ কাইজার হোসেন ও তুহিন শিকদারের নেতৃত্বে ১৪০/১৫০ জনের একটি দল বুনাগাতী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের ফার্নিচারের দোকানসহ দলীয় কার্যালয় ভাংচুর করে।
স্থানীরা জানান, দলীয় কোন্দোলনের জের ধরে কাজী সালিমুল হক কামাল গ্রুপের লোকজন অতর্কিত নিতাই গ্রুপের অফিস ও তার সমর্থক সিদ্দিকুর রহমানের দোকানে হামলা করে ভাংচুর করে।
এ সময় সিদ্দিকুর রহমানের ১০/১৫ জন সমর্থক তাদের বাধা দিতে গেলে,তাদের হামলায় ০৩ জন আহত হয়।
আহতরা হলেন বুনাগাতীর রামপুর গ্রামের রসুল মোল্যার পুত্র বদরুল মোল্যা (৪০), বারিক মোল্যার পুত্র সাইফুল মোল্যা(৫০) ও বদর উদ্দিন মোল্যার পুত্র সিদ্দিকুর রহমান(৫০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
পুলিশ জানায়, দলীয় কোন্দোলনের জের ধরে এ হামলা হয়েছে । ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্ত।
রিপোর্টার্স২৪/এসসি