| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৪:৫৯:৩৬:পূর্বাহ্ন  |  ১৬৫৮২৮৭ বার পঠিত
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো
ছবির ক্যাপশন: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ মরক্কো

রিপোর্টার্স২৪ ডেস্ক : কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চিলির স্তাডিও ন্যাশিওনাল জুলিও মার্টিনেজ প্যারাডানোসে অনুষ্ঠিত সেমিফাইনালে যুবা আলবিসেলেস্তেরা ১–০ গোলে জয় পায়।

ম্যাচের ৭২ মিনিটে বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি একমাত্র গোলটি করেন। এরপর পাঁচ মিনিটের মধ্যে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া, যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, যারা একইদিন ফ্রান্সকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এটি মরক্কোর প্রথম ফাইনাল, তবে দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাদের বেশ কয়েকজন ফুটবলার ইউরোপের বড় ক্লাব একাডেমিতে খেলে; ইউরোপে জন্ম ও বেড়ে ওঠা এসব তরুণ ফুটবলার বাবা-মায়ের সূত্রে মরক্কোর হয়ে খেলছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪