| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমি কমিশনের বৈঠক স্থগিত, রাঙ্গামাটিতে পিসিসিপির হরতাল প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০৫:১৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৯৬০৮৯ বার পঠিত
ভূমি কমিশনের বৈঠক স্থগিত, রাঙ্গামাটিতে পিসিসিপির হরতাল প্রত্যাহার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত হওয়ায় রাঙ্গামাটিতে ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আগামী রবিবার (১৯ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার বিকেলে কমিশনের সচিব মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈঠক স্থগিতের বিষয়টি জানানো হয়। এর প্রেক্ষিতে হরতাল কর্মসূচি প্রত্যাহার করে পিসিসিপি।


পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম এক যৌথ বিবৃতিতে বলেন, “যেহেতু কমিশন বৈঠক স্থগিত করেছে, তাই ১৯ অক্টোবরের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হলো।জাতির অধিকার আদায়ে এ সফলতা শুধু পিসিসিপির নয়, এটি শান্তিকামী পাহাড়বাসীর জয়। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমরা একবিন্দু ছাড় দেব না।”


এতে আরও উল্লেখ করা হয়,, “যদি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আমাদের আট দফা দাবি বাস্তবায়ন না করে পুনরায় বৈঠক আহ্বান করে, তবে পিসিসিপি তা প্রতিহত করবে।”


এর আগে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিসহ আট দফা দাবি জানিয়ে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে কমিশনের বৈঠক স্থগিতের সিদ্ধান্তের পর রাতেই তারা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে।



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪