| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ০২:১৬:০১:পূর্বাহ্ন  |  ২১১৬৪০৮ বার পঠিত
এইচএসসিতে জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আবিদা সুলতানা ও আরিফা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা কোরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা। আবিদা ও আরিফা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে। তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ি এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

আবিদা ও আরিফা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেন। জানা গেছে, আবিদা ও আরিফা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরের মধ্যে কুরআন শরীফ মুখস্থ করেছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্থ করেন। 

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, আবিদা ও আরিফা দারুণ মেধাবী। যেকোনো পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে। এছাড়া তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪