| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১০:৩৪:৪৬:পূর্বাহ্ন  |  ১৪২৫৬৩৩ বার পঠিত
সুবর্ণচরে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কমিটি গঠন

সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) সুবর্ণচর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চর জব্বর থানার মোড়ে রাজ দরবার পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ)নোয়াখালী জেলা শাখার সভাপতি দিদারুল ইসলাম জাহিদ, প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, মো. ফোরকান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক,মোহাম্মদ আলী জুয়েল, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন।

এছাড়া আলোচনায় অংশ নেন, আশরাফুল ইসলাম, আবুল রশিদ, ইমাম হোসেন, এবং বাবুল হোসেন মাস্টার। সভাটি সঞ্চালনা করেন এন আই ফারুক।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (BBPJ) এর প্রধান উপদেষ্টা বিপ্লব সাহা স্বাধীন। সভায় সার্বিক তত্ত্বাবধান করেন, প্রধান উদ্যোক্তা ও উপদেষ্টা দিপংকর দাস, এবং দায়িত্বশীল ব্যক্তি মো. আলা উদ্দিন, আলী আকবর, ও মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিশেষে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪