স্পোর্টস ডেস্ক: শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি ডিসেম্বরেই শেষ হবে। এরই মধ্যে ইতালিসহ ইউরোপের কয়েকটি বড় ক্লাবের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তার পক্ষ থেকে।
ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইন্টার মিলান এবং নাপোলি নেইমারকে দলে নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করছে। যারা গত গ্রীষ্মে তাকে নিতে অস্বীকার করেছিল।
পাশাপাশি তার এজেন্ট পিনি জাহাভির সঙ্গে ক্লাব কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আলোচনাকে আরো সহজ করছে।
মাঠের বাইরে নেইমারের সবচেয়ে বড় লক্ষ্য হলো ব্রাজিলিয়ান জাতীয় দলে ফেরা। কার্লো আনচেলোত্তির অধীনে ২০২৬ সালের বিশ্বকাপের দলে জায়গা পাওয়া তার জন্য এখন বড় চ্যালেঞ্জ। তাই ইউরোপীয় ক্লাবে খেলা তার সেলেসাও দলে ফিরে যাওয়ার পথ সুগম করবে।
নেইমার এমন ক্লাব খুঁজছেন যা তাকে কয়েক মাসের মধ্যে আবার সেরাটা দেখাতে সাহায্য করবে। যদি সব ঠিকঠাক থাকে, জানুয়ারির প্রথম দিকে তার ইউরোপীয় রিটার্ন নিশ্চিত হতে পারে।
রিপোর্টার্স২৪/ আয়েশা