ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ ব্যুরো অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান জাকারিয়া, কণ্ঠশিল্পী মনির খান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলা ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান ইপিআর, দৈনিক নবচিত্র সম্পাদক আলাউদ্দিন আজাদ, এসএ টিভি প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়া টিভি প্রতিনিধি রবিউল ইসলাম রবি, বাংলাদেশ অবজারভার প্রতিনিধি জাফরউদ্দিন রাজু, নিউজ২৪ প্রতিনিধি শেখ রুহুল আমিন, ভোরের ডাক প্রতিনিধি আব্দুল হাই, আজকের পত্রিকা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, কালবেলা স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সবুজ, মাল্টিমিডিয়া রিপোর্টার শেখ ইমন, সবুজ বাংলা টিভি পরিচালক ও আজকের প্রত্যাশা প্রতিনিধি সুলতান আল এনাম, ঝিনাইদহের সংবাদ এর পরিচালক ও বাংলার দূত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয় এবং ব্যুরো অফিস চত্বরে র্যালি বের হয়। র্যালিতে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/আরকে