ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকূপা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান কাঁকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জোয়ার্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম ঠান্ডু, পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, শৈলকুপা থানার ওসি মাসুম খান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব রমেশ দত্ত প্রমুখ।
এ ফুটবল খেলার আয়োজন করে ফাজেলপুর স্টাইল স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। শৈলকুপাকে মাদকমুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টার্স২৪/আরকে