| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত অন্তত ২০

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:১৭:০৭:অপরাহ্ন  |  ১৩৯৩১২৫ বার পঠিত
খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত অন্তত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করার পর পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। পরে উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী ওয়াজেদ আলী বলেন, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের এই অংশে বাঁক বেশি থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এর প্রতিকার চেয়েছেন স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪