| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ‘দুই টাকায় হাসি’-তে সুবিধাবঞ্চিতদের দুপুরের খাবার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:২২:৩১:অপরাহ্ন  |  ১৪০৪৪৫৩ বার পঠিত
ঝিনাইদহে ‘দুই টাকায় হাসি’-তে সুবিধাবঞ্চিতদের দুপুরের খাবার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানবসেবামূলক নিয়মিত মাসিক কর্মসূচি ‘দুই টাকায় হাসি’র ২২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহর তত্ত্বাবধানে আয়োজন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক শামীম রেজা, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, মোঃ জিয়াউর রহমান, ইউসুপ মুন্সি সহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দুই টাকায় হাসি কর্মসূচির সাবেক সমন্বয়ক মোঃ রাশেদ আহমেদ, ঝিনাইদহে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল্লাহ, নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, গান্না ইউনিয়ন বিচিত্রা সংগঠনের সভাপতি মোঃ আসাদুজ্জামান সোহাগ, কাফেলা কাওয়ালী ব্যান্ডের পরিচালক ইনজামামুল হক এবং ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আশিকুর রহমান মিনার উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টেডফাস্ট কুরিয়ারের ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোঃ আবু জাফর কামাল। উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থনে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানো এই উদ্যোগ স্থানীয় সমাজে মানবিক ও উদার চেতনার প্রকাশ ঘটিয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪