| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে মহাত্মা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৭, ২০২৫ ইং | ১৩:২৯:৪৫:অপরাহ্ন  |  ১৩৯১৯২৫ বার পঠিত
কালিহাতীতে মহাত্মা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি : মানবতার কবি ও আধ্যাত্মিক সাধক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় সাধু সংঘ।

ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রীয় সাধু সংঘের প্রাঙ্গণ ভক্ত, বাউল ও সাধুসন্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। একের পর এক লালনগীতির সুরে ছড়িয়ে পড়ে মানবতার মর্মবাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আধ্যাত্মিক নানা বিষয়ক বক্তব্য, মধ্যাহ্ন ভোজন ও সাংস্কৃতিক পরিবেশনা। 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির, জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক আতোয়ার রহমান, সাংবাদিক শুভ্র মজুমদারসহ স্থানীয় বিভিন্ন সমাজসেবক ও বাউল-ভক্তবৃন্দ।

বক্তারা বলেন, লালন সাঁইজি ছিলেন মানবতার দার্শনিক। তিনি জাত-ধর্ম-বর্ণের ভেদরেখা মুছে মানুষে মানুষে ভালোবাসার বন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

দিনব্যাপী এ আয়োজনে আশপাশের অঞ্চল থেকে আগত সাধু, বাউল ও লালনভক্তদের মিলনে কেন্দ্রীয় সাধু সংঘের প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলনমেলায়। আধ্যাত্মিক ভাব, সঙ্গীত ও মানবতার আলোয় উদ্ভাসিত এই তিরোধান দিবস শেষে সকলের হৃদয়ে অনুরণিত হয় লালনের চিরন্তন বাণী, “মানুষ ভজলে সোনার মানুষ হবি।”


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪